ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার

আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন এবং সরকারও তার সহযোগিতা পেয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। সে সময় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ ছিল না। দায়িত্বের বাইরে অন্য কোনো সময় নিয়ে কেউ বক্তব্য দিলে সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার অংশ হলেও সরকার এ ধরনের অভিযোগে গুরুত্ব দেওয়ার মতো কিছু দেখেনি।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। কেউ অভিযোগ তুলতে পারেন, তবে এখন পর্যন্ত এমন কোনো বিষয় সামনে আসেনি, যা সরকারের বিবেচনায় নেওয়ার মতো।

নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬