ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন, থামবে কবে এই অমানবিকতা? আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার

আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ফুটবল বিশ্বকাপ শুধু বিনামূল্যে সম্প্রচারেই সীমাবদ্ধ থাকবে না; বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে এটিকে লাভজনক আয়োজনে পরিণত করতে চায় সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে। আগামী বিশ্বকাপে লক্ষ্য থাকবে শুধু বিনা খরচে সম্প্রচার নয়, বরং বিজ্ঞাপন থেকে উল্লেখযোগ্য আয় করে এটিকে সরকারের জন্য লাভজনক ইভেন্টে পরিণত করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা, সততা ও দূরদর্শী পরিকল্পনার কারণেই দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীকে বঞ্চিত না করে কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যেন ফুটবলপ্রেমীরা খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করেই সম্প্রচার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। তাই এ সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত কয়েক মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি দক্ষ মানবসম্পদও তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাতে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬