ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন রাষ্ট্রপতি দৌড়ে নারী চমক? নতুন সমীকরণে সরগরম রাজনীতি কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন, থামবে কবে এই অমানবিকতা? আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই মুনাফা করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন সুমন মণ্ডল (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার পাগলা গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকালে নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমন মণ্ডলকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৮০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকায় স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত স্বর্ণসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬