ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জোরদার টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান ইস্তফা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী লেখা আছে সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত কোন শর্তে অনশন ভাঙলেন সোনম? রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছাত্র আন্দোলনে উসকানি পাকিস্তান থেকে! ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ আরশোলাদের আড়ালে বিদেশি ‘নীল নকশা’

টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শুধু ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আয়োজন করেছে।

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে হলে মাদকের বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।

টাঙ্গাইলের শিশুদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে খেলার মাঠ ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “যেকোনো অনিয়মের বিষয়ে আমাকে জানাবেন। নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু চলবে না। সবাইকে নিয়ম মেনেই চলতে হবে। এই শহর আমাদের সবার, সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানের শেষে প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাহিত্যবিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬