ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইনের মামলায় আটক সাংবাদিক হাফিজুর রহমান ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জাতীয় পরিচয় শুধু ধর্ম দিয়ে নির্ধারিত হয় না: তথ্যমন্ত্রী দ্বিতীয় বিয়ে বিতর্কে এমপি পদ হারানোর শঙ্কায় গাজী নজরুল, বলছেন আইন বিশেষজ্ঞরা একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন নয়, জানতে হাইকোর্টের রুল এহছানুল হককে ওএসডি করার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয় এডিআরের মাধ্যমে নিষ্পত্তি ২ লাখ ১১ হাজারের বেশি মামলা প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন প্রশ্ন, কাজীর বক্তব্যে বাড়ল বিতর্ক

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের ০.১৫ একর জমি সৎসঙ্গ আশ্রমের কাছে হস্তান্তর এবং নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন তারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনটি গ্রহণ করেন।

এর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা ও আবুল কালাম।

বক্তারা বলেন, হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে এবং এর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।

তাদের অভিযোগ, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি এবং একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের চেষ্টা করছেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট ভারতীয় সংগঠনের কথিত আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে সৎসঙ্গ আশ্রমের জন্য বরাদ্দ দেওয়া ঠাকুরের জন্মস্থানের ০.১৫ একর জমি হস্তান্তর এবং নির্বিঘ্নে পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।

আবেদন গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তার পক্ষে আবেদনটি গ্রহণ করা হয়েছে। যেহেতু আবেদনটি প্রধানমন্ত্রীর উদ্দেশে করা হয়েছে, তাই জেলা প্রশাসক ফিরে এলে তার নির্দেশনা অনুযায়ী এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬