ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র খামারিদের টিকে থাকার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিপিআইএর নেতৃবৃন্দ, ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, কাঁচামাল ও একদিন বয়সী বাচ্চা সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলো সহনীয় পর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করতে হবে। প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অবশ্যই প্রাণিচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগের আহ্বান জানান তিনি।

ফিডের মূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খামারিদের উৎপাদন ব্যয় কমাতে ফিডের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে সরকার।

তিনি আরও বলেন, পোল্ট্রি শিল্প টিকে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ শিল্পের উন্নয়ন ও সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের চলমান কর্মসূচির বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের অংশ হিসেবে পোল্ট্রি খামারিদেরও কৃষি কার্ডের আওতায় আনা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কৃষি কার্ড বিতরণ করা হবে। চলতি বছরে ৪৩ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে সব কৃষক ও পোল্ট্রি খামারিকে এ সুবিধার আওতায় আনা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তারা সহজে বিভিন্ন সরকারি সহায়তা ও সেবা গ্রহণ করতে পারবেন।

বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬