ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের প্রতিটি মুহূর্তই দায়িত্ব, জবাবদিহি এবং জনগণের আস্থা অর্জনের পরীক্ষা।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস বা ১০৫ দিন দীর্ঘ সময় না হলেও প্রতিটি দিনই দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জনের নতুন পরীক্ষা।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। সে কারণেই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ এবং উন্নয়ন প্রকল্পগুলোকে ব্যয়সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্যও সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মাহদী আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা।

তিনি দাবি করেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন। গত পাঁচ মাসে জনগণের সমর্থন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বার্থ সংরক্ষণ, নানা সংকট মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬