ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোদীর বাসভবনের সামনে ধর্নার চেষ্টা, আটক রাহুল-প্রিয়ঙ্কা ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী

ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত ইমন হত্যা মামলার চার্জশিট থেকে ৩৯ জন আসামির নাম বাদ দেওয়ার ঘটনায় মামলার বাদী দায়রা জজ আদালতে ডিভিশন মামলা দায়ের করেছেন। বাদীপক্ষের দাবি, চার্জশিট থেকে ৩৯ জনের নাম বাদ দেওয়ায় মামলার সুষ্ঠু বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে বাদ পড়া আসামিদের পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে আদালতের শরণাপন্ন হন তারা।

বাদী বলেন, “হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।”

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, ডিভিশন মামলার শুনানিতে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুও আদালতে উপস্থিত ছিলেন। আদালত আবেদনটি আমলে নিয়ে চার্জশিট থেকে বাদ পড়া ৩৯ জনের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ইমনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্দোলন চলাকালে নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন। চার্জশিটে ৩৯ জনের নাম বাদ দেওয়া হলে বাদীপক্ষ এর বিরুদ্ধে ডিভিশন মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬