ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এহছানুল হককে ওএসডি করার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয় এডিআরের মাধ্যমে নিষ্পত্তি ২ লাখ ১১ হাজারের বেশি মামলা প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন প্রশ্ন, কাজীর বক্তব্যে বাড়ল বিতর্ক বিএনপির জোটে ক্ষমতার সমীকরণ, সরকার পরিচালনায় অংশ নিতে চান শরিকরা ছাত্র আন্দোলন ঘিরে শাবানা আজমিকে নিয়ে বিতর্ক, বিদেশি অর্থায়নের অভিযোগ ১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিচ্ছেদ? বিতর্কে ফরাসি ফুটবলার মাইকেল স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা যমুনার ভাঙনে বন্ধ সড়ক, ১৫ কিলোমিটার ঘুরে চলাচলে দুর্ভোগ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

আইনি সহায়তা পেয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ

এডিআরের মাধ্যমে নিষ্পত্তি ২ লাখ ১১ হাজারের বেশি মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৪৪১টি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সংস্থাটির কার্যক্রম নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সময়ে এডিআরের আওতায় প্রি-কেইস ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৬টি মামলায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সফলভাবে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৪১টি মামলা। এসব মামলার মাধ্যমে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন উপকারভোগী সরাসরি সেবা পেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে মোট ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনকে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এ সেবার আওতায় ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপ্রার্থী, দেশের বিভিন্ন নিম্ন আদালত ও শ্রম আদালতের মামলা-সংশ্লিষ্ট ব্যক্তি এবং কারাগারে থাকা আর্থিকভাবে অসচ্ছল বন্দিরা।

অর্থনৈতিকভাবে অসচ্ছল ও আইনগত সহায়তা গ্রহণে অক্ষম নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এ সেবা প্রদান করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা সংস্থা সরকারি অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনি সহায়তা পেয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ

এডিআরের মাধ্যমে নিষ্পত্তি ২ লাখ ১১ হাজারের বেশি মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬