ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু উৎপাদনমুখী রাষ্ট্রের বদলে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জোরদার টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান ইস্তফা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী লেখা আছে সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি নতুন ভিডিও, পুরোনো বিতর্ক: গাজী নজরুলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত কোন শর্তে অনশন ভাঙলেন সোনম? রোনাল্ডো অবসর নিলেই বড় আর্থিক ধাক্কা? পর্তুগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

উৎপাদনমুখী রাষ্ট্রের বদলে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, উৎপাদনমুখী রাষ্ট্র গড়ে তোলার পরিবর্তে বিভিন্ন কার্ডভিত্তিক কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে জনগণের সমর্থন প্রয়োজন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় যশোরের অভয়নগর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপি নামের চারাগাছকে বৃক্ষে পরিণত করতে আমাদের সমর্থন দিন। আমরা জনগণের সঙ্গে প্রতারণা করব না।”

তিনি আরও বলেন, ভোট বিক্রির মাধ্যমে জনগণ নিজেদেরই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারলে জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য হবেন।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণের বাইরে রেখে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনার দেশে ফেরার হুমকি বাস্তবায়িত হবে না। তিনি দাবি করেন, শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না।

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি বলেন, নারীদের রাজনীতিতে আসতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং তাদের চরিত্রহননের চেষ্টা চালানো হয়। এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোট বাস্তবায়ন প্রয়োজন। তা না হলে ভবিষ্যতেও আন্দোলনকারী তরুণদের মূল্য দিতে হতে পারে।

অভয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উৎপাদনমুখী রাষ্ট্রের বদলে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬