সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতা এ্যানী আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেননি বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় করা এখন পর্যন্ত করা ২শ’ মামলায় ২ হাজার ৫০০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এরমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলটির অনেক নেতাকর্মী রয়েছে।



























