ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা,দাবি ৩০ হাজার তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু ১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা শুঁটকির ২৪ নমুনার সব কটিতেই মাইক্রোপ্লাস্টিক, শনাক্ত ৯ ধরনের কণা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছুটি ১৭৭ কারখানায় ৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা তেঁতুলিয়ায় যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ ঐশ্বর্যার সম্পত্তির পরিমাণ কত কোটি টাকা? পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু

​শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হওয়ার চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হাবিবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার কলসি গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তিরা হাবিবুরকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাঁকে অজ্ঞাতপরিচয় হিসেবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাঁকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা তাঁকে আবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে হাবিবুরের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। নিহতের পরিবারকে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬