ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহবধূ রীতি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বান্ধবী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ, নাশকতার অভিযোগে ১১ জন গ্রেপ্তার চন্ডীপুলে সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে যাত্রীরা আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা ডেঙ্গুতে পেঁপে পাতার রস: প্লেটলেট বাড়ে, নাকি নিছক প্রচলিত ধারণা? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে? কিডনি সুরক্ষায় খাদ্যতালিকায় রাখবেন যা ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবু জেলেনস্কির দুশ্চিন্তা কেন? সঞ্জয় দত্তের পাশে কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে?

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বান্ধবী দিশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।

এদিকে, একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাহসিফের মৃত্যুর সঙ্গে দিশা ও দীপের সংশ্লিষ্টতা কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বান্ধবী দিশা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬