ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে সাফল্য আসবে: রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার পাবনা মানসিক হাসপাতালে অভিযান,চার দালালকে কারাদণ্ড ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহবধূ রীতি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বান্ধবী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ, নাশকতার অভিযোগে ১১ জন গ্রেপ্তার চন্ডীপুলে সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে যাত্রীরা আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা

মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলায় মাঠের মধ্যে একটি মাছের ঘেরের পাশ থেকে আলেক সরদার (৪৬) ও তাঁর স্ত্রী মাজেদা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩১ অক্টোবর (শনিবার) দিবাগত রাত ১০টার দিকে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী কমলাপুর গ্রামে সিরাজুল ইসলামের মাছের ঘেরের কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মাজেদা বেগমের ভাই রবিউল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার রাত থেকে তাঁর বোন মাজেদা বেগম ও ভগ্নিপতি আলেক সরদার নিখোঁজ ছিলেন।

তিনি বলেন, “আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও বোন ও ভগ্নিপতির সন্ধান পাইনি। গতকাল দিবাগত গভীর রাতে পুলিশ আমাদের খবর দেয় দুটি মরদেহ পাওয়া গেছে। খবর শুনে আমরা এসে শনাক্ত করি, নিহত ওই দুজন আমার বোন মাজেদা বেগম ও তাঁর স্বামী আলেক সরদার।”

এক প্রশ্নের জবাবে রবিউল ইসলাম জানান, তাঁর ভগ্নিপতি পেশায় কৃষক ছিলেন। তাঁদের সাথে কারও শত্রুতা ছিল কি না, সে বিষয়ে তাদের পরিবার কিছু জানে না। কী কারণে, কেন এবং কারা তাঁদের হত্যা করেছে, সে বিষয়েও তাঁরা কোনো ধারণা দিতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক বলেন, পুলিশের ধারণা—তাঁদের হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।নিহতাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মরগে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬