ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার পাবনা মানসিক হাসপাতালে অভিযান,চার দালালকে কারাদণ্ড ১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহবধূ রীতি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বান্ধবী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ, নাশকতার অভিযোগে ১১ জন গ্রেপ্তার চন্ডীপুলে সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে যাত্রীরা আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা ডেঙ্গুতে পেঁপে পাতার রস: প্লেটলেট বাড়ে, নাকি নিছক প্রচলিত ধারণা?

শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড়ের গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিলেন। রোববার দুপুরে পুলিশের এক সোর্স প্রথমে তাঁকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা এবং অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

পরিবারের অভিযোগ, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বিপ্লব। এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩০৭ ধারায় করা মামলাটির নম্বর ৬৬। অভিযুক্তকে গ্রেপ্তারের পর মামলার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬