ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া পটুয়াখালীতে সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর নিয়োগের অপেক্ষায় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা

পটুয়াখালীতে সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিদের বাড়িতে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা চালিয়েছে মুখোশধারী একদল যুবক। এসব ঘটনায় বাড়িঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন সভায় প্রধান অতিথি ছিলেন। সভা শেষে বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপরই সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকায় প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বাড়ির বিভিন্ন অংশ। আনোয়ার-উল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি মারা যান।

এরপর রাত আটটার দিকে সাবেক পৌর মেয়র এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘবদ্ধ একটি দল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা কমিটির সহসভাপতি। প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনেও ভাঙচুর চালানো হয়। তিনি আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

এসব ঘটনার পর বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর প্রতিবাদে তাঁরা সন্ত্রাসবিরোধী সভা করেছেন। তবে প্রচারিত খবরের মতো বড় ধরনের হামলা-ভাঙচুর হয়নি বলে দাবি তাঁর। হয়তো দরজায় চার-পাঁচটি আঘাত করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি।

এদিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুর করা হয়। তাঁর পুত্রবধূ রোকসানা পারভীনের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি বাড়ির সীমানাপ্রাচীরের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রবেশ করতে না পেরে তারা ফটক ভাঙচুর করে।

লুৎফুন নেছা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে ওই বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তখন কেউ অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

ব্রাহ্মণবাড়িয়ায় মুখোশ পরে বাড়িতে হামলা

পটুয়াখালীর ঘটনার বাইরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বাগানবাড়ি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী যুবক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিকাইল হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদের বাড়িতে হামলা চালায়।

স্থানীয় লোকজনের ভাষ্য, হামলাকারীরা প্রথমে সামি আহমেদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে জানালার কাচ ভাঙচুর করে এবং নিচতলায় থাকা ফুড ডেলিভারির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র তছনছ করে। একই রাতে ওই এলাকায় মিকাইল হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। সামি আহমেদের বাড়িতে বর্তমানে পরিবারের কেউ থাকেন না।

বাড়ির ভাড়াটে শেখ তানজিম হাসান জানান, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল নিয়ে গেছে। মুখে মাস্ক থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

একটি সূত্রের দাবি, জেলা শহরে মিছিল করা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে মিকাইল হোসেনের সঙ্গে এক স্বেচ্ছাসেবক দল নেতার কথা-কাটাকাটি হয়েছিল। ওই বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী অবশ্য হামলার জন্য ছাত্রলীগ নেতাদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়াকে দায়ী করেছেন। তাঁর দাবি, মিকাইল হোসেন ও সামি আহমেদ ডিসেম্বরকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এবং বিভিন্ন সময়ে মিছিল করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ হামলা চালিয়ে থাকতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬