ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আচরণবিধি ভাঙলেই বাতিল হতে পারে প্রার্থিতা, ক্ষমতা বাড়ল ইসির মানবিক সহায়তায় নতুন নিয়ম, চারটি পূরণ করলেই মিলবে সরকারি সহায়তা ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া পটুয়াখালীতে সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর নিয়োগের অপেক্ষায় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি

১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের প্রমাণসহ তালিকা চাইলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি; ১৯ জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সংসদ সদস্য।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না—এ নিশ্চয়তা তিনি দিচ্ছেন। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে শিক্ষকরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তবে যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়করণ নিয়ে ১৯ জানুয়ারির ঘোষণা দেওয়ার চেষ্টা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষকদের সার্বজনীন বদলির বিষয়ে সরকার কাজ করছে বলে দাবি করেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এসব বিষয় নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে জাতীয়করণের ঘোষণা দেওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার বিষয়েও কথা বলেন সংসদীয় কমিটির সভাপতি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং শিগগিরই তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

বদলি কার্যক্রম নিয়ে ক্ষোভ

শিক্ষকদের বদলি প্রসঙ্গে এনটিআরসিএর সমালোচনা করে সেলিম ভূঁইয়া বলেন, এটি ‘নকল সনদের কারখানা’। তাঁর অভিযোগ, অতীতে সিলেটের একজন নারী শিক্ষককে ভোলায় এবং রংপুরের একজন নারী শিক্ষককে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে। দূরবর্তী এলাকায় নিয়োগের কারণে বদলির অপেক্ষায় থাকতে থাকতে অনেক নারী শিক্ষকের বিবাহবিচ্ছেদ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, বদলির আবেদন নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না কেন। সরকারকে অবিলম্বে বদলি কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই।

আওয়ামী লীগ আমলের নির্যাতনের অভিযোগ তুলে ক্ষোভ

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সেলিম ভূঁইয়া বলেন, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে তাঁকে তুলে নেওয়া হয়েছিল। তখন অভিযোগ করা হয়েছিল, তিনি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছেন। এত কিছু তাঁরা সহজে ভুলে যাননি বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন বয়স্ক ব্যক্তিকে আটক করা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এ সময় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। সেলিম ভূঁইয়ার ভাষ্য, ৮৬ বছর বয়সেও এম কে আনোয়ারকে আদালতে যেতে হয়েছে; তাঁকে ধরে ধরে ওঠানো হতো এবং হ্যান্ডকাফ পরিয়ে আদালতে নেওয়া হতো। তিনি ৪০টি মামলার আসামি ছিলেন বলেও দাবি করেন সেলিম ভূঁইয়া।

পাঠ্যপুস্তকের ইতিহাস নিয়েও বিতর্কিত মন্তব্য

পাঠ্যপুস্তকে ইতিহাস উপস্থাপন নিয়ে কথা বলতে গিয়ে সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছর ধরে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে শেখানো হয়েছে। তাঁর দাবি, শিক্ষক ও অন্য শিক্ষকদের দিয়ে এসব বিষয় বইয়ে লেখানো হয়েছিল এবং তাঁদের ভাড়া করে এসব লেখানো হতো।

তিনি আরও বলেন, এসব বক্তব্যকে তিনি মিথ্যা মনে করেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন তিনি।

শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন যারা

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন সঞ্চালনা করেন সমিতির কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

শিক্ষকদের বদলি, জাতীয়করণ ও বেতন কাঠামোর মতো দীর্ঘদিনের দাবির পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও সম্মেলনে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে শিক্ষকদের একটি অংশকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান নতুন করে শিক্ষাঙ্গনে দলীয় প্রভাব ও পেশাগত নিরপেক্ষতা নিয়ে বিতর্কের অবকাশ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬