ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে সদ্য যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে সেই সংশ্লিষ্টতার কোনো প্রভাব যেন কর্মজীবনে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনস্বস্তি অনেকাংশে তাঁদের কাজের ওপর নির্ভরশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য ক্যাডারের তুলনায় এই দুটি সার্ভিসের কাজের ধরন আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও তাৎক্ষণিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপির দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা মন্ত্রণালয়ে যোগদান করেন। তাঁদের দায়িত্ব পালনে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬