তাহসিফের বান্ধবী দিশা ৪ দিনের রিমাণ্ডে

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা তরুণী দিশাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় দিশার সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
রোববার (১ নভেম্বর) নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে।
শনিবার রাতে দিশাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। ২৭ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।
শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। সেই মামলায় দিশাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার চার দিনের রিমান্ড চলছে।
গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজের পর ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

















