ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য বাইসাইকেল র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বাইসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারে গিয়ে শেষ হয়।

পরে ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। তিনি বলেন, “যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ ও কর্মমুখী হওয়া অত্যন্ত জরুরি। সরকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার।

এ ছাড়া জিয়া পরিষদের সভাপতি এম.এ. জব্বার, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুব উন্নয়ন কার্যালয়ের নাফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন সফল যুবকের হাতে মোট পাঁচ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্পৃক্ত করা এবং তাদের দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১ নভেম্বর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬