ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছুটি ১৭৭ কারখানায় ৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা তেঁতুলিয়ায় যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ ঐশ্বর্যার সম্পত্তির পরিমাণ কত কোটি টাকা? পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার তাহসিফের বান্ধবী দিশা ৪ দিনের রিমাণ্ডে অটোরিকশায় সরকারের লাগাম, গতি ২৫ কিমি; নিবন্ধন ফি ১০ হাজার টাকা পাবনায় জোড়া খুন: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সন্দেহভাজন একজন গ্রেপ্তার

৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে আগামী ৩ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি, বিনিয়োগের সুযোগ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরা হবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এক্সপোটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানো এবং ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ তুলে ধরা হবে

আয়োজকদের মতে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা এ আয়োজনের মূল লক্ষ্য।

এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে। এ জন্য বিভিন্ন অর্থায়ন ব্যবস্থার সম্ভাবনাও তুলে ধরা হবে।

প্রদর্শনীতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও সাধারণ ভোক্তারা অংশ নেবেন। এতে সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬