ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহাসিক কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান মো. মেসবাহ উদ্দিন, পিএইচএফ; রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ কায়সার; সহসভাপতি ও মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নাজমুস সাদেকিন (শাওন); সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম; সাবেক সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর পাস্ট প্রেসিডেন্ট সাকিব হাসান খান, বর্তমান প্রেসিডেন্ট নাইম হোসেন, পাবলিক লার্নিং অফিসার ও সাংবাদিক এস এম জাহিদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, ‘Trees for Life-2026’ কর্মসূচির আওতায় পরিবেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে সবুজায়নকে উৎসাহিত করতে সারা দেশে লক্ষাধিক গাছ রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বৃহৎ পরিসরে ‘Trees for Life’ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন এবং ক্লাবটির পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

পরে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬