ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কূটনীতিতে দৃঢ়তা চাই, বেপরোয়া বক্তব্য নয় ‘তরুণদের মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’ ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির: আইনমন্ত্রী ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার, উদ্ধার ৫৩১০ পিস ব্যক্তিস্বার্থের খেসারত, চালুর আগেই ২,৯৫৮ কোটি টাকার লোকসান শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় ৩১ আগস্ট ব্যাটারিচালিত রিকশার চলাচলে আসছে নীতিমালা ‘কারও মুখ বন্ধ করার মানসিকতা নেই, গণমাধ্যম গণতন্ত্রের আরেক স্তম্ভ’ নভেম্বরে স্থানীয় সরকার ভোট, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির বাবার মরদেহ ঘরে, জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ; পুলিশের হস্তক্ষেপে দাফন

‘তরুণদের মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) উপলক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় কখনো মাদকসেবী হতে পারে না, একজন খেলোয়াড় কখনো সন্ত্রাসী হতে পারে না।’ খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের শিক্ষা দেয় বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, দেশের তরুণ প্রজন্মকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করতে হবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শকুর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর সভাপতি মো. লালমিয়া আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম শোভা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক হিরো, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (মিন্টু)সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

পরে জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘তরুণদের মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬