ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, স্পেনে মৃত্যু ২০০ সবুজ শহর থেকে ধ্বংসস্তূপ, ভূমিকম্পের পর ভেনেজুয়েলার করুণ ছবি পেলের রেকর্ড পেছনে ফেললেন এমবাপ্পে, সামনে এখন শুধু মেসি উপকূলের মেধাবীদের উচ্চশিক্ষায় টিকে থাকতে সহায়তা প্রয়োজন বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি বাড়তে পারে স্মার্টফোনের দাম, বাড়বে করের চাপ

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৭০৮

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ময়মনসিংহ বিভাগে, একজন ঢাকা বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এর আগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬১৫ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৭০৮

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬