ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতিমন্ত্রী ড. ফরিদ

উপকূলের মেধাবীদের উচ্চশিক্ষায় টিকে থাকতে সহায়তা প্রয়োজন

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, দেশের উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষার সুযোগ থেকে ঝরে পড়ছে। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, “আমি উপকূলীয় এলাকার সন্তান। জীবনে ৫টি খাল সাঁতরে স্কুলে যেতে হয়েছে। তাই উপকূলের শিক্ষার্থীদের সংগ্রাম ও বাস্তবতা আমি জানি।”

শনিবার (২৭ জুন) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

প্রতিমন্ত্রী ফরিদ বলেন, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের ত্যাগ। মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা ধারণ করতে হবে। মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিমন্ত্রী ড. ফরিদ

উপকূলের মেধাবীদের উচ্চশিক্ষায় টিকে থাকতে সহায়তা প্রয়োজন

সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬