ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায়, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।



















