ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই বিদেশ সফরে বাংলাদেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করেছেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তাঁর সাম্প্রতিক দুই দেশ সফর নিয়ে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব গ্রহণের পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। সফরে যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন, দেশের মানুষের অর্জন।”

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের মানুষের কল্যাণ ও স্বার্থকে সামনে রেখেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সফলতা তুলে ধরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে আলোচনার পর কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬