ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর গুজব: পুলিশ টাঙ্গাইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, স্পেনে মৃত্যু ২০০ সবুজ শহর থেকে ধ্বংসস্তূপ, ভূমিকম্পের পর ভেনেজুয়েলার করুণ ছবি পেলের রেকর্ড পেছনে ফেললেন এমবাপ্পে, সামনে এখন শুধু মেসি উপকূলের মেধাবীদের উচ্চশিক্ষায় টিকে থাকতে সহায়তা প্রয়োজন বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

টাঙ্গাইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬