ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি বাড়তে পারে স্মার্টফোনের দাম, বাড়বে করের চাপ ১৬ বছরেও সংস্কার হয়নি ৭ সড়ক, ধানের চারা রোপণ করে প্রতিবাদ রামগতিতে হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৭০৮ বিয়েতে অতিথি ১০০-র বেশি হলে দিতে হবে হাজার টাকা কর! র‍্যাবের অভিযান, অনলাইন জুয়ার চার মাস্টার এজেন্ট গ্রেপ্তার সান্তাহারে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) যশোর জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আসা প্রতিনিধিদল এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেন।

নিয়োগের প্রথম দিনের কার্যক্রমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

তিনি বলেন, প্রার্থীদের মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬