ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, স্পেনে মৃত্যু ২০০ সবুজ শহর থেকে ধ্বংসস্তূপ, ভূমিকম্পের পর ভেনেজুয়েলার করুণ ছবি পেলের রেকর্ড পেছনে ফেললেন এমবাপ্পে, সামনে এখন শুধু মেসি উপকূলের মেধাবীদের উচ্চশিক্ষায় টিকে থাকতে সহায়তা প্রয়োজন বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি বাড়তে পারে স্মার্টফোনের দাম, বাড়বে করের চাপ

বিয়েতে অতিথি ১০০-র বেশি হলে দিতে হবে হাজার টাকা কর!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত খরচ ও অপচয় বন্ধে অতিথি সংখ্যার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। তার প্রস্তাব অনুযায়ী, কোনো বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা ১০০ জনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা যেতে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। এ সময় তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাপক অর্থ অপচয় হচ্ছে। এসব আয়োজনের খরচ কমানো গেলে সাধারণ মানুষের ওপর চাপও কমবে।

তিনি বলেন, গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক, নাচ-গানসহ বিভিন্ন আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হয়। অনেক ক্ষেত্রে খাবারের বড় অংশ অপচয় হয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য জানান, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। ওই আইনে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে ব্যবস্থা নেওয়ার বিধান ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “আমরা প্রস্তাব করছি, ১০০ জন অতিথির বাইরে প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা হোক। অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমানোর সুযোগ তৈরি হবে।”

এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে পুরোনো অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি জানিয়েছিলেন শাহাদাত হোসেন সেলিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়েতে অতিথি ১০০-র বেশি হলে দিতে হবে হাজার টাকা কর!

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬