নতুন করে বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া, অবৈধদের বৈধতার আশ্বাস

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়া ও চীন সফর শেষে শনিবার (২৭ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দেশটি নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় থাকা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও দেশটির সমর্থনের কথা জানানো হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।




















