ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, ব্যয় হবে খাদ্য ও জ্বালানি খাতে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রভাবে সার, জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং সংকটে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার (১১০ কোটি মার্কিন ডলার) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা। শুক্রবার (২৬ জুন) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, দুটি পৃথক প্রকল্পের আওতায় বাংলাদেশকে এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে ‘খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পে’ বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ কোটি ডলার।

এই অর্থ দিয়ে আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হবে, যাতে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা যায় এবং খাদ্য সরবরাহে কোনো সংকট তৈরি না হয়।

অন্যদিকে ‘জরুরি সাড়াদান প্রকল্পের’ আওতায় দেওয়া হবে ৭১ কোটি ৩০ লাখ ডলার। এই অর্থ ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে সহায়তায় ব্যবহার করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান ও মানুষের আয়-রোজগার সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা চালু রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্পের আওতায় বহন করা হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, অনুমোদিত পুরো অর্থ আগামী বুধবারের মধ্যেই বাংলাদেশকে ছাড় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, ব্যয় হবে খাদ্য ও জ্বালানি খাতে

সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬