ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশ সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী যশোরে পুলিশ নিয়োগে স্বচ্ছতার ঘোষণা, দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি বাড়তে পারে স্মার্টফোনের দাম, বাড়বে করের চাপ ১৬ বছরেও সংস্কার হয়নি ৭ সড়ক, ধানের চারা রোপণ করে প্রতিবাদ রামগতিতে হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৭০৮ বিয়েতে অতিথি ১০০-র বেশি হলে দিতে হবে হাজার টাকা কর! র‍্যাবের অভিযান, অনলাইন জুয়ার চার মাস্টার এজেন্ট গ্রেপ্তার সান্তাহারে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ক্লিনিকে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

অ্যানেসথেসিয়া খাতে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে বিএসএ-সিসিপিপি

বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যানেসথেসিয়া সেক্টরে বিদ্যমান অনিয়ম ও অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) বরিশাল শাখা। এ লক্ষ্যে বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ক্লিনিকগুলোতে বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) বিএসএ-সিসিপিপি বরিশাল শাখার সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের বরিশাল শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. বদরুদ্দোজা মো. জোবায়েদ।

সভায় বক্তারা অভিযোগ করেন, বরিশাল নগরীসহ বিভাগের বিভিন্ন এলাকায় কিছু ক্লিনিকে সার্জনরা নিজেরাই একই সঙ্গে সার্জারি ও অ্যানেসথেসিয়ার কাজ করছেন, যা আইনবিরোধী। এছাড়া কিছু অ্যানেসথেসিওলজিস্ট একই সময়ে একাধিক অপারেশন থিয়েটারে দায়িত্ব পালন করে পেশাগত মান ও রোগীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছেন।

সভায় আরও অভিযোগ করা হয়, বিএমডিসির সনদবিহীন কিছু ব্যক্তি অ্যানেসথেসিয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অ্যানেসথেসিয়া খাতের এসব সমস্যার বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন ক্লিনিক মালিকদের অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিওলজি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি ডা. এ.কে.এম. ফখরুল আলম, ডা. মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ ডা. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহেদী হাসান আউমি, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. মো. ইমরানুল হাসান আরজু, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. শাকুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্লিনিকে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

অ্যানেসথেসিয়া খাতে অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে বিএসএ-সিসিপিপি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬