ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনের দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর ভবন থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরে আহত অবস্থায় জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকা নেই। নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬