ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়িতে রামমূর্তি অপসারণের দাবিতে সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি অপসারণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার পর শহরের বড় মসজিদ সংলগ্ন গোল চও্বরে গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা বড় মসজিদের খতিব মুফতি মো. মাহমুদুল হাসান কাশেমী, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মো. আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মওলানা এনামুল হাফিজ, মুফতি মানসুর রহমান, মওলানা আবুল বাশার, মোঃ জহুরুল হক সরকার, মোঃ মনিরুজ্জামান সবুজ, মুফতি ইদ্রীস আলি, মুফতি আব্দুল আজিজ, মোঃ মওদুদ আহমেদ, মোঃ আবু সাইদ, মুনতাকিনুজ্জামানসহ অনেকে।

বক্তারা বলেন, ‘ভারত আমাদের শত্রু নয়, ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ৫ আগস্টের পর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। তাদের নিরাপত্তা দিয়েছি। কোন হিন্দু আমাদের শত্রু নয়। কিন্তু কোন এক অজানা কারণে একটি হিন্দু গোষ্ঠী পলাশবাড়ীতে রামমূর্তি মন্দিরের বাহিরে নির্মাণ করছে। রামমূর্তি থাকবে মন্দিরের ভিতরে। রামমূর্তি কেন বাহিরে করা হচ্ছে। আমরা দ্রুত এই রামমূর্তি অপসারণের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, নামাজ পড়তে দেয়া হচ্ছেনা। সেখানে মুসলমানেরা নানা প্রতিকুলতা নিয়ে জীবন-যাপন করছে। মুসলমানদের উপর এই নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

এর আগে বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন মুসল্লিরা এবং পরে এক বিশাল মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে।

এদিকে জেলার পলাবাড়ীর চৌরাস্তা মোড়ে একই দাবিতে অসাম্প্রদায়িক সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও আবস্থান কর্মসূচি পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলাশবাড়িতে রামমূর্তি অপসারণের দাবিতে সমাবেশ

সংবাদ প্রকাশের সময় : ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬