ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোলাপি প্রাসাদের ভেতরে কী আছে? জানুন আহসান মঞ্জিলের ইতিহাস বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত সূচিত মাদক প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার দাবি শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়া হবে: মির্জা ফখরুল

বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছে।

‎শুক্রবার (২৬ জুন) দুপুরে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সিমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। সে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। তিনি বিএনপি কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়ায় কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত (বৃহস্পতিবার) সকালেও এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন বালু আছে কি না চেক করতে গিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখের মৃত্যু হয়।

‎সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমরা ভাতিজরা বাঁধা দিতে গেলে কয়েকজন গুলি করে তাকে হত্যা করে। সে আমাদের দলের একজন কর্মী। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

‎পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৩:০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬