ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব এবং চলতি বাজেটেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দেখভাল ও সহায়তার জন্য একটি সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন।

সংলাপে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা অতীতের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও গুমের মতো ঘটনা ফিরে আসতে পারে এবং মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা, নিরাপত্তা এবং পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়া হবে: মির্জা ফখরুল

সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬