ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিক মারা যান। নিহতরা হলেন—রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকে নামার পর জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামেন সমীরণ দাশ। তিনিও গ্যাসের প্রভাবে অচেতন হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, একই দিন দুপুরে চট্টগ্রাম নগরীর ধনিয়ালাপাড়া এলাকার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬