ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও সঙ্গে ছিলেন।

এর আগে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরের চীন পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয় এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এর আগে ২১ জুন মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

সরকারি সূত্র জানায়, ছয় দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬