সাংবাদিক গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদারকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে ঘাটাইল জিএম টেকনিক্যাল অ্যান্ড আইটি ইন্সটিটিউটের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক গোলাম মোস্তফা তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে স্বপ্না ওরফে শুকুরী ইকরার সঙ্গে ব্যবসায়িক লেনদেনের কারণে তার ৮ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করে আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহলকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এতে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক গোলাম মোস্তফা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।


















