ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার নির্ধারিত দামে—ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা।ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া—সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা। বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬