ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দামে নতুন ঊর্ধ্বগতি, স্বস্তি শুধু ডিমে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজি, মাছ, মুরগি ও চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে ডিমের দাম কিছুটা কমায় ভোক্তাদের মধ্যে সামান্য স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা এবং আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫ টাকায় উঠেছে। এছাড়া একটি লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

চালের বাজারেও বেড়েছে দাম। প্রতি কেজি চালে প্রায় ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা এবং মোটা চাল ৫০ টাকা কেজি দরে।

পোলট্রি বাজারেও বেড়েছে দাম। সোনালি মুরগির কেজিতে ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকায় পৌঁছেছে।

মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম অব্যাহত রয়েছে। রুই মাছের কেজিতে ৫০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আর পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাবেই বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে, ডিমের দাম কিছুটা কমায় ক্রেতাদের জন্য সামান্য স্বস্তি তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিত্যপণ্যের দামে নতুন ঊর্ধ্বগতি, স্বস্তি শুধু ডিমে

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬