ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আশুরা আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে দিনটি ধর্মীয় ও ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে পালিত হচ্ছে পবিত্র আশুরা।

হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের প্রতীক হিসেবে কারবালার ঘটনা মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারী ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

ধর্মপ্রাণ মুসলমানরা আজ নফল রোজা, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করবেন। দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিলসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হবে। নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিত্র আশুরা আজ

সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬