ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের জন্য বিনা খরচে যাওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব। স্মার্টফোনে অনলাইন কুইজে অংশ নিয়ে লটারির মাধ্যমে জেতা যাবে ওমরাহ প্যাকেজ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। প্রতিযোগিতায় রয়েছে ১০০টি বিনা মূল্যের ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি।

ওমরাহ প্যাকেজে যা থাকছে

প্রতিযোগিতায় বিজয়ীরা নিজেদের পছন্দমতো একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনে যেতে পারবেন। প্যাকেজের আওতায় বিজয়ী ও তাঁর সঙ্গীর যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসনের খরচ বহন করা হবে।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে জমজমের পানির বিশেষ পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার হিসেবে দেওয়ার সুযোগ থাকবে।

যেভাবে অংশ নেবেন

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে সৌদি সরকারের অফিসিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে লগইন করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশের পর মূল মেনুতে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ বা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে।

সেখানে প্রবেশ করলে কুইজে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে। প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি ব্যবহার করে একটি দরজা খুলতে হবে। এরপর সামনে আসা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগ রয়েছে। এতে প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বাড়তে পারে।

অংশ নিলেই মিলবে না ওমরাহ

প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই ওমরাহ প্যাকেজ নিশ্চিত হবে না। লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। তাই অংশ নেওয়ার আগে নুসুক অ্যাপে দেওয়া নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতারণা এড়াতে অপরিচিত কোনো লিংকে ব্যক্তিগত তথ্য বা পাসপোর্টের বিবরণ না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬