ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ

মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা শুরু হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা।

এর আগে গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। দুর্গাপূজাকে ঘিরে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ সাজানোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্রতিমা নির্মাণ, রং ও তুলির শেষ আঁচড়, আলোকসজ্জা এবং মণ্ডপ ও তোরণ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা কিছুটা কমেছে। গত বছর রাজধানীতে ২৬১টি মণ্ডপে পূজা হলেও এবার হচ্ছে ২৫৮টিতে।

নিরাপত্তায় ২২ দফা নির্দেশনা

উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে ২২ দফা নিরাপত্তামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্দেশনায় প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পূজার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে আয়োজক কমিটিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশজুড়ে বাড়তি নজরদারি

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

উৎসবের দিনগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এবারের দুর্গাপূজায় আয়োজক ও প্রশাসনের অন্যতম লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা

সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬