ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ আচরণবিধি ভাঙলেই বাতিল হতে পারে প্রার্থিতা, ক্ষমতা বাড়ল ইসির মানবিক সহায়তায় নতুন নিয়ম, চারটি পূরণ করলেই মিলবে সরকারি সহায়তা ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না, গ্যারান্টি দিলেন এমপি সেলিম ভূঁইয়া পটুয়াখালীতে সাবেক তিন এমপি ও মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুর নিয়োগের অপেক্ষায় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের আহ্বান

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা। শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে তিন বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে বাহিনীগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জাতির সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের আহ্বান

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬