৩০-এর পরও ত্বক থাকবে উজ্জ্বল, মেনে চলুন ৭ সহজ অভ্যাস

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে পরিবর্তন আসা স্বাভাবিক। ৩০-এর পর অনেকের ত্বক আগের মতো সতেজ থাকে না, দেখা দিতে পারে শুষ্কতা, মলিন ভাব কিংবা চোখ ও ঠোঁটের পাশে সূক্ষ্ম রেখা। তবে নিয়মিত যত্ন নিলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এই বয়স থেকেই সহজ কিছু স্কিনকেয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
১. সানস্ক্রিন ব্যবহার করুন নিয়মিত
সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের অকাল বার্ধক্যের অন্যতম কারণ। তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই SPF ৩০ বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন।
২. প্রতিদিন ময়েশ্চারাইজার লাগান
ক্লেনজার বা ফেসওয়াশ ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩. মেকআপ নিয়ে ঘুমাবেন না
সারাদিনের মেকআপ রাতে ঘুমানোর আগে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। সামান্য কাজল বা প্রসাধনীও দীর্ঘ সময় ত্বকে থাকলে সমস্যা তৈরি করতে পারে।
৪. খাবারের দিকে নজর দিন
ত্বকের সৌন্দর্য শুধু বাইরে থেকে আসে না, ভেতরের যত্নও গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় রাখুন প্রোটিন, ফাইবার এবং পর্যাপ্ত পানি। অতিরিক্ত তেল-মশলা ও বাইরের খাবার কমানো ভালো।
৫. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ঘুমের অভাব ত্বককে ক্লান্ত ও নিষ্প্রভ করে তুলতে পারে। ব্যস্ততার মাঝেও প্রতিদিন পর্যাপ্ত বিশ্রামের চেষ্টা করুন।
৬. অতিরিক্ত চিনি কমান
বেশি চিনি শরীরের পাশাপাশি ত্বকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মিষ্টি খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন।
৭. ধূমপান এড়িয়ে চলুন
ধূমপান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে এবং দ্রুত বার্ধক্যের লক্ষণ বাড়াতে পারে।
বয়স বাড়বে, সেটাই স্বাভাবিক। তবে কিছু ভালো অভ্যাস ধরে রাখলে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় রাখা সম্ভব।


















