ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড-পুলিশ লাইন্স রোড এলাকার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিএডিসি অফিসের পাশ্ববর্তী পুকুরে নেমে নিখোঁজ হয় ওই যুবক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। রোববার বেলা ১১টার দিকে পুকুরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সুধারম থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবক ভবঘুরে পাগল ছিল। তবে মরদেহের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পিবিআই অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছে। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে পুকুরে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫