ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পুলিশের ওপর হামলা চালিয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে তার কর্মী-সমর্থকরা।। এ ঘটনায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, ওসি মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. হুমায়ূন কবির  বলেন, হালিম মিয়া বিগত আওয়ামী লীগের একজন ক্যাডার এবং কুখ্যাত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় হালিম মিয়া আমাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড়ে ধরে। তার সমর্থকরা হামলা চালিয়ে আহত করে আমাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের ওপর হামলা চালিয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো সমর্থকরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪