ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুখ সারাতে গিয়ে লিভারের ক্ষতি করছেন না তো? ওষুধের ভুলেই বাড়তে পারে বিপদ বিশ্বকাপ ফাইনালের মারামারির শাস্তি, নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ ৩৩৫ কোটির দুর্গ, রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর চূড়ান্ত, কে কোন মন্ত্রণালয়ে শেখ হাসিনা ইস্যুতে আটকে গেলে ক্ষতি বাংলাদেশেরই সত্য ও জনগণের রাজনৈতিক স্পৃহাকে চিরতরে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী লন্ডনে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদল, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে শপথ মন্ত্রিসভায় নতুন চার মুখ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের আভাস

লন্ডনে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইলঃ
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে পৌঁছানোর পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইউকে টাঙ্গাইল জেলা সমিতি, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী মাইনুল আলম খান কনক, মিজানুর, ফাহমিদা, মিজান, হুমায়ুন, টিটু ও আহাদসহ আরও অনেকে।

ইউকে টাঙ্গাইল জেলা সমিতির সদস্য মাইনুল আলম খান কনক বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁকে শুভেচ্ছা, সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করতে বিমানবন্দরে তাঁরা উপস্থিত হয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সুলতান সালাউদ্দিন টুকু।

পারিবারিক সফর শেষে আগামী ২৯ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাঁর বিভিন্ন সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হতে পারে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লন্ডনে পৌঁছাতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬